সিঙ্গাপুরের কেটারিং এর খাবার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিঙ্গাপুরের কেটারিং এর খাবার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

সিঙ্গাপুরের কেটারিং এর খাবার

সিঙ্গাপুর থেকে শফিকুল ইসলাম রিপন
  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
সিঙ্গাপুরের কেটারিং এর খাবার

সিংগাপুরে যেদিন আসা হয়। সেই থেকেই বেশী ভাগ প্রবাসীদের শুরু করতে হয় কেটারিং এর খাবার। এই কেটারিং নামটা শুনলেই কয়েক দিন খুব কষ্ট হয়।

সারাদিন কাজ করার পরে এতটাই ক্ষুধ লাগে মনে যা কিছু সামনে পাই তাই হালুম হুলুম করে খেয়ে ফেলথে হয়।

খাবার জন‍্য ১১ঃ৩০ মিনিট থেকেই অপেক্ষা করতে থাকতে কখন খাবারের সাইলেন্ট বাজবে আর ছুটে গিয়ে খানা খেতে দিবে।

সাইরেন বাজার সাথেই অপেক্ষার প্রহর শেষ হয়। আর খাবারের কাগজটা খুললেই চোখ দিয়ে পানি চলে আসে। পড়ুন>> সিঙ্গাপুরের আসা নতুন কর্মীদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে

মাঝে মাঝেই তরকারি গুলো নষ্ট হয়ে যায়। এমনিতেই ক্ষুধায় পেট চো চো করতে থাকে। খাওয়ার অন‍্য কোন উপায় না থাকায়  ওই খাবারই কষ্ট করে খেতে হয়।

কেটারিংরা লজ্জায় কখনো অন্য লোকদের সাথে খেতে বসতে চাননা। আমার খাবারের মান ভালো না, ওরা তো নিজে রান্না করে আনে মজার মজার খাবার খায়। আমি তাদের সাথে কিভাবে আমার খাবার সেয়ার করবো, তাই সব সময় একাঈ খেতে হয়। আর অনেকেই  সাথে সব সময় আচারের বোতল রাখেন। তরকারি নষ্ট হয়ে গেলে ঐ আচার দিয়ে চালিয়ে দেয়া যায়। অবশ্যই অনেকেই কাজ শেষ করে ক্লান্ত শরীরেই নিজে খাবার  বানিয়ে নিয়ে আসে। আরও পড়ুন>> ছাদে কিংবা উঠানে টবে মরিচ চাষ

দেশ থেকে  মা ও স্ত্রী  মাঝে মাঝেই খাবারের সময় কল দিয়ে জানতে চান আজকে কি দিয়ে খাচ্ছি। তখন তাদের বলতে পারা যায় না। বলা সম্ভব হয় না খাবার নষ্ট হয়ে গেছে।  সামান্য আচার দিয়ে দুপুরের খাবার খেয়ে নিছি।

সবাই বলে বড় মাছ, মুরগী, ডিম ডাল এগুলো দিয়ে খাচ্ছি। মা ও পরিবার খুশি হয়ে বলতো হুম ভালো খাবার খাবে।

এই মিথ্যা অভিনয়টা ৮০% প্রবাসীরাই করেন

এই মিথ্যা অভিনয়টা ৮০% প্রবাসীরা পরিবারের সাথে করে। কেটারিং এর খাবার গুলো যদি পরিবারের মা, বাবা, স্ত্রী দেখতো, তবে তাদের খাবার গলা দিয়ে নামতো না।

এই এতো বছর পরেও কেটারিং নামের কারখানার কোন পরিবর্তন হলনা, সব কিছুই পরিবর্তন হয়েছে, টাকার মান বাড়ছে, খাবারের দাম বাড়ছে, কিন্তু খাবারের মান এখনো সেই আগের মতোই
আমরা কি এই কেটারিং এর ভালো খাবার কোন দিন আসা করতে পারবনা?

Please Share This Post in Your Social Media

3 responses to “সিঙ্গাপুরের কেটারিং এর খাবার”

  1. […] ঘটনাটি ঘটেছে, ভারতের পাঞ্জাবের জালন্ধরে।ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, জানা গেছে ভারতের পাঞ্জাবের জালন্ধরে ওই যুবক একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। তার অভিযোগ, গত সোমবার (২৩ নভেম্বর ) কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। পড়ুন>> সিঙ্গাপুরের কেটারিং এর খাবার […]

  2. […] শিপইয়ার্ড হচ্ছে জাহাজ নির্মাণ করার প্রতিষ্ঠান, যেখান তেল,গ্যাস,ও মালামাল বহন করে।এসব বড় বড় জাহাজ তৈরি এবং পুরাতন জাহাজ মেরামত করা হয়। পড়ুন>>সিঙ্গাপুরের কেটারিং এর খাবার […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!